কারাগারে অসুস্থ হয়ে পড়া কয়েদির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কয়েদির নাম মো. মামুন শেখ (৩৪)। তার বাবার নাম আব্দুল সালাম।

কারারক্ষী রবীন জানান, ওই কয়েদি আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মামুনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • কয়েদি
  • কারাগার
  • মৃত্যু
  • #