শেষ কর্মদিবসের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছেড়ে গেলেন গানম্যান ও ড্রাইভার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
পুরোনো ছবি

সদ্যবিদায়ী স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে কোথায় যাচ্ছেন, আমি জানি না। নতুন সরকারের সময় আমি দেশেই থাকব। আপাতত বাহিরে যাওয়ার কোন ইচ্ছে নেই। তবে আমার যে গানম্যান ছিল আর ড্রাইভার ছিল, তারা দুজন বলেছিল- ‘স্যার, আপনি যদি আজকে আমাকে ছেড়ে দেন, তাহলে আমি অন্য কোনো মন্ত্রীর গানম্যান হতে পারব।’ আমি বললাম, ‘তুমি বিসমিল্লাহ বলে চলে যাও। আমার কোনো গানম্যান দরকার নেই।’ যে আমার গাড়িটা চালাত, সে এসে বলল- ‘স্যার, আমাকে যদি আজকে না ছাড়েন, তাহলে অন্য মন্ত্রীর গাড়ি আমি পাব না।’ আমি বললাম, ‘ঠিক আছে, তুমিও চলে যাও ৷আমি একটা জিপ নিয়ে চলে যাবো।’

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেষ কর্মদিবস ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। শেষ কর্ম দিবসে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালনের সময় আমার কোনো আত্মীয়-স্বজন ছিল না।

তিনি বলেন, আমি জীবনের চতুর্থ কোয়ার্টার অতিবাহিত করছি। উপদেষ্টা বাকি জীবন পরিবারের সদস্যদের সঙ্গে যাতে সুখে-শান্তিতে অতিবাহিত করতে পারেন, সেজন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

  • কর্মদিবস
  • গানম্যান
  • ড্রাইভার
  • শেষ
  • স্বরাষ্ট্র উপদেষ্টা
  • #