ভেঙে দেওয়া হল অন্তর্বর্তী সরকার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

  • অন্তর্বর্তী সরকার
  • #