চাঁদ দেখা গেছে, রোজা শুরু আজ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার শুরু হচ্ছে রোজা। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজের মধ্যদিয়ে রোজা রাখার প্রস্তুতি শুরু করবেন।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

  • চাঁদ
  • রোজা
  • #