সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে পতাকা উত্তোলন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিছিল শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রলীগ কার্যালয়ে যায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। পরে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারা পুনরায় কার্যক্রমে ফিরেছেন বলে দাবি করেন।

এ সময় পৌর যুবলীগের নেতাকর্মীরা জানান, তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শিগগিরই রাজপথে ফিরবেন। সংগঠনের প্রতিটি নেতাকর্মী আবারও ফিরবেন।

  • উত্তোলন
  • ছাত্রলীগ
  • পতাকা
  • মিছিল
  • সাতক্ষীরা
  • #