কেন্দ্রীয় কারাগারে কারাবন্দির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে

কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কারারক্ষী আব্দুল্লাহসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিক জানাতে পারেননি হাসপাতালে নিয়ে আসা কারারক্ষীরা। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তারা। মৃতের বাবার নাম মৃত কফিল উদ্দিন।

  • কারাগার
  • কারাবন্দি
  • মৃত্যু
  • #