তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পল্লি চিকিৎসককে নৃশংসভাবে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

যশোরের শার্শায় আলামিন হোসেন নামে এক পল্লি চিকিৎসককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। হত্যার শিকার ডাক্তার আলামিন শার্শার গাতিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ, (ওসি) মারুফ হাোসেন জানান, তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

  • পল্লি চিকিৎসক
  • যশোর
  • শার্শা
  • হত্যা
  • #