জামালপুরের বকশীগঞ্জে বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং দলীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও কর্মী।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।