নোয়াখালীতে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের ৬ জন আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ছয়জনকে আটক করে।

ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আওয়ামী লীগ
  • আটক
  • নোয়াখালী
  • শহীদ মিনার
  • #