ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নগরকান্দা উপজেলা সদরের টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত দলটির নিজস্ব দোতলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর ও নগরকান্দা পৌর যুবলীগের সদস্য তরুণ পোদ্দার। পতাকা উত্তোলনের পর তারা বিভিন্ন দলীয় স্লোগান দেন।

এ সর্ম্পকিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাদের নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকার কোনো আলামত পাওয়া যায়নি।

  • আওয়ামী লীগ
  • উত্তোলন
  • কার্যালয়
  • জাতীয় পতাকা
  • নগরকান্দা
  • ফরিদপুর
  • #