কালিয়াকৈরে পুকুরে ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর থানার অদূরে লতিফপুর জোড়া ব্রিজের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ওই যুবকের পরিচয় মিলেনি। বয়স আনুমানিক ৪০ বছর হবে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার অদূরে লতিফপুর জোড়া ব্রিজের পাশে একটি পুকুরের পানিতে রবিবার সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে থেকে দেখে পুলিশকে খবর পেয়ে। খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পরনে নেভি ব্লু রঙের কলারওয়ালা হাফ হাতা গেঞ্জি ছিল। মুখে হালকা দাড়ি ও গোফ ছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • অজ্ঞাত
  • কালিয়াকৈর
  • যুবক
  • লাশ
  • #