প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করা হবে : চিফ প্রসিকিউটর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, ‘আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি এই ট্রাইব্যুনালের সব কার্যক্রম আমাকে বুঝতে হবে। সব মামলার বিষয়বস্তু আমাকে বুঝতে হবে, জানতে হবে। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন, সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন একই সময়ে নিয়োগ পাওয়া আরেকজন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একজন আইনজীবীর রাজসাক্ষীসংক্রান্ত একটি স্ট্যাটাসে বি এম সুলতান মাহমুদ এমন অভিযোগ তুলেছিলেন।

 

  • অভিযোগ
  • ঘুষ
  • চিফ প্রসিকিউটর
  • তদন্ত
  • প্রসিকিউশন টিম
  • লেনদেন
  • #