ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত অন্তত ৪, হামলাকারীও নিহত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি অভিজাত এলাকায় মঙ্গলবার সকালে ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। ৩২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী পরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। 

পিয়ার্স কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, সিয়াটল থেকে প্রায় ৪৫ মাইল দূরে অবস্থিত পর্যটনকেন্দ্র গিগ হারবারের একটি কুল-ডি-স্যাক এলাকায় সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে পরে তিনিও মারা যান।

কর্তৃপক্ষ জানায়, ৩২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী পরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাস্থলটি অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত।

টাকোমা পুলিশ কর্মকর্তা শেলবি বয়েড জানান, ভুক্তভোগীদের সঙ্গে হামলাকারীর সম্পর্ক এখনও স্পষ্ট নয়।

 

  • ওয়াশিংটন
  • ছুরিকাঘাত
  • নিহত
  • #