নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবি এমজেএফের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

সেইসঙ্গে ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিইয়েছে সংগঠনটি।

মানুষের জন্য ফাউন্ডেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিই পারে ভবিষ্যতের ধর্ষকদের রুখে দিতে এবং সমাজে ন্যায়বিচার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে।

  • এমজেএফ
  • কিশোরী
  • ধর্ষণ-হত্যা
  • নরসিংদী
  • #