ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

: বিশ্বপরিস্তিতি ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় সব ফ্লাইট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সব ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস। কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে ফ্লাইট বাতিল করে এই এয়ারলাইনস। আজ শনিবার ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও পাল্টা হামলা শুরু কয়েছে ইসরায়েলে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উপসাগরীয় ওই পাঁচ দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

  • ফ্লাইট
  • মধ্যপ্রাচ্য
  • স্থগিত
  • #