রাজধানীতে পৃথক স্থান থেকে এক ব্যক্তির খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশ থেকে খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানিয়েছে, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।গতকাল শুক্রবার রাত ২টার দিকে পা এবং আজ শনিবার সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, ‘বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় সড়কে খণ্ডিত দুটি হাত পাওয়া যায়। এর আগে গত রাতে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

  • কাটা হাত
  • জাতীয় স্টেডিয়াম
  • #