অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “অনুমতি না নিয়ে শিক্ষকেরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, জাতির দর্পণ হিসেবে গণমাধ্যম সেই সংবাদ তুলে ধরলে আমাদের ব্যবস্থা নিতে সহজ হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দিতে হবে। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ যদি অন্য পেশায় সম্পৃক্ত হন, তবে তা শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

  • শিক্ষামন্ত্রী
  • #