পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম ঢাকায় একটি ইফতার মাহফিলে যাওয়ার পর তাকে ধরে পুলিশে দিয়েছে কতিপয় লোক।
শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা এক ইফতার মাহফিলে যোগ দিতে শনিবার বিকালে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গেলে লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় উত্তেজনা তৈরি হলে লোকজন রমনা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাবাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বলেন, লোকজন ধরে তাকে পুলিশের কাছে দিয়েছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। তাকে থানাতেই রাখা হয়েছে। তবে কোনো মামলায় শাহ আলমকে গ্রেপ্তার দেখানো হচ্ছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।
প্রসঙ্গত, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।