হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইআরজিসি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। রয়টার্স সূত্রে এ তথ্য জানা গেছে।
হরমুজ প্রণালী ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি নৌ চলাচলের পথ বা চ্যানেল।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির পক্ষ থেকে জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, যে কোন ধরনের জাহাজকে নতুন করে প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।তথ্য পরিষেবা
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে, তারাও একাধিক প্রতিবেদনের মাধ্যমে এই সর্তকবার্তার কথা জানতে পেরেছে।
হরমুজ প্রণালী বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ এবং তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ টানেল। বিশ্বে উৎপাদিত তেল এবং গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। তেলের বাজারে এর প্রভাব ব্যাপকভাবে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।