ইসরাইলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরাইলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। এদিকে, ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে।

অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়।

এদিকে,  ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৫১ জন আহত হয়েছে, নিখোঁজ রয়েছেন ১১ জন।

দেশটির পুলিশ ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে। এর আগে এই হামলায় ৮ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল।

  • ইরান
  • ইসরাইল
  • মিসাইল
  • হামলা
  • #