যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করবে না ইরান : আলী লারিজানি

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

‌‌‘ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার’ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি ওই কথা লিখেছেন। এক্সে তিনি লেখেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না।’

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আগেই করা উচিত ছিল।’

  • আলী লারিজানি
  • ইরান
  • যুক্তরাষ্ট্র
  • সমঝোতা
  • #