লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ৩১

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

লেবাননে ইসরায়েলের জোরালো বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (২ মার্চ) লেবাননের বিভিন্ন জনবহুল এলাকায় এ হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনেক এলাকায় উদ্ধার অভিযান এখনও চলমান।

এই হামলার প্রেক্ষাপটে লেবানন ও ইসরায়েল সীমান্তে এখন এক যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাবে পুরো অঞ্চলটি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

  • ইসরায়েল
  • নিহত
  • বিমান হামলা
  • লেবানন
  • #