বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতের কলকাতায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ। রোববার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ দেশে আনা হয়।
রাত সাড়ে ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ-বেনাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।