চুরির অভিযোগে ৩ নারীর চুল কেটে গাছে বেঁধে মারধর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন।

তিনি বলেন, নির্যাতনের শিকার ওই তিন নারী পুলিশের হেফাজতে থানায় আছেন। মধ্যবয়সী ওই তিন নারীর মধ্যে দুজনের বাড়ি খুলনাতে এবং একজন কুমিল্লার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ডহরগাঁও গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার বাড়িতে সোনার চেইন চুরির অভিযোগে বেঁধে রাখা হয় ওই তিন নারীকে। তাদের চুল কেটে দিয়ে মারধরও করেন সেলিম মিয়া, তার পরিবারের সদস্যরা ও স্থানীয় কয়েকজন ব্যক্তি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ওই তিন নারীকে নিরাপত্তা হেফাজতে নেয় বলেও জানান মেহেদী।

  • অভিযোগ
  • চুরি
  • নারী
  • মারধর
  • #