যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে সেভাবে আলোচনা হয়নি : বাণিজ্যমন্ত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে সেভাবে আলোচনা হয়নি। তবে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর নানা আনুষ্ঠানিকতা আছে। চুক্তিতে এমন অনেক ধারা আছে, যেগুলো নিয়ে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাব।’। আজ বুধবার গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘চুক্তিটিকে এখনই সম্পূর্ণ ইতিবাচক বা সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি রাষ্ট্রীয় চুক্তি এবং বাস্তবতা। তবে কোনো চুক্তিই চূড়ান্ত নয়—প্রয়োজনে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে এতে পরিবর্তনের সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘কোনো চুক্তিই শেষ না। যদি মনে হয়ে কোনো ধারার সংযোজন ও বিয়োজন হতে পারে। এর সুযোগ তো চুক্তিতে আছে।’

যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের বাড়তি শুল্ক নিয়ে রায় দিয়েছেন। এ অবস্থায় বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, ‘নন ট্যারিফ কিছু বাধা আছে বাংলাদেশে, এটা দূর করা গেলে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আসবে। বাংলাদেশ এসব বাধা দূর করার বিষয়ে আশ্বস্ত করেছে।’

  • বাণিজ্য চুক্তি
  • বাণিজ্যমন্ত্রী
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • #