মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলার জেরে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত পাঁচ দিনে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুধু বুধবার (৪ মার্চ) বাতিল হয়েছে ২৫টি ফ্লাইট।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেবিচক সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি বাতিল করা হয় ২৩টি ফ্লাইট। ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। সর্বশেষ বুধবার ৪ মার্চ বাতিল হয়েছে আরও ২৫টি ফ্লাইট।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার ও ইউএস-বাংলা এয়ারলাইনসের চারটি করে, কুয়েত ও জাজিরা এয়ারলাইনসের দুটি করে, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং এমিরেটস এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট রয়েছে।