শ্যামপুরে গৃহবধূকে গ’লা কেটে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামপুরে লাকি আক্তার (১৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী সজিব পলাতক রয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ওই এলাকার মীর হাজীরবাগ পাইক রাস্তার ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। লাকি আক্তার ভোলা সদর রতনপুর গ্রামের হারুনু অর রশীদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ জানান, ওই বাসা থেকে মঙ্গলবার বিকেলে লাকি আক্তারের গলা কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘাতক স্বামী সজিব পেশায় লেগুনা চালক। গত একমাস আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় উঠেন। তারা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল।

  • গৃহবধূ
  • রাজধানী
  • শ্যামপুর
  • হত্যা
  • #