আবারও স্বাধীনতা পুরস্কার পেলেন জাফরুল্লাহ চৌধুরী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ১৫ জন ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার জন্য সরকার মনোনীত করেছে। সে তালিকায় জাফরুল্লাহ চৌধুরীর নামও রয়েছে। এবার তিনিসহ সাতজনকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হচ্ছে।

তবে ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া ব্যক্তিদের তালিকা অনুযায়ী জাফরুল্লাহ চৌধুরী ১৯৭৭ সালেই এ পুরস্কার পেয়েছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় দেখা যায়, প্রবর্তনের প্রথম বছরেই ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়। সেই তালিকায় জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে অবদানের জন্য জাফরুল্লাহ চৌধুরীর নাম রয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা ও জনসেবা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে আবারও মনোনীত করা হয়েছে।

  • ডা. জাফরুল্লাহ চৌধুরী
  • স্বাধীনতা পুরস্কার
  • #