ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা। ভিডিওতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।