পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ শাস্তি দেন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী সতর্ক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাগজপত্র শুধরে নিতে সময় দেওয়া হয়েছে। আমরা এই পাম্পটি নজরদারিতে রেখেছি। অপরাধের পুনরাবৃত্তির বিষয়টি আমার জানা ছিল না। সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • অভিযান
  • জরিমানা
  • জামায়াত নেতা
  • পাবনা
  • পাম্প
  • #