মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে মোবাইল-ঘড়ি-টাকা খোয়ালেন দুদক মহাপরিচালক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

এ সময় মোবাইলের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি।এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

  • ছিনতাই
  • দুদক
  • মহাপরিচালক
  • মোহাম্মদপুর
  • #