প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে স্থানীয় একটি সবজির আড়তের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম বড় অপু। ঘটনার সময় তার কোনো স্বজনকে পাওয়া যায়নি। মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পরে থাকতে দেখে সেখানকার লোকজন আমাদেরকে খবর দেন। পরে আমরা সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করি। তার শরীরের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঐ স্থানে ফেলে দিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হবে।’