বঙ্গভবনের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ ব্যবসায়ীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঢাকার বঙ্গভবনের সামনের সড়কে একটি ট্রাকের ধাক্কায় মুরগিবোঝাই ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

নিহত ৪৫ বছর বয়সি রিপন ও ৪০ বছর বয়সি সুলতান শান্তিনগর এলাকার মুরগি ব্যবসায়ী ছিলেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি শেরপুর জেলায়, থাকতেন শান্তিনগর এলাকায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন এবং সুলতানের বাবার নাম জমশেদ আলী।

মঙ্গলবার ভোরে কাপ্তান বাজার থেকে ভ্যানে করে মুরগি নিয়ে শান্তিনগর যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা দুইজন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।

নিপন ও সুলতানকে হাসপাতালে নিয়ে যাওয়া শাহীন নামে একজন বলেন, বঙ্গভবনের সামনের সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ভ্যানটিকে পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা রিপন ও সুলতান ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ট্রাকটি মেরে দিয়ে চলে গেছে, সেটিকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

  • ট্রাক
  • ধাক্কা
  • বঙ্গভবন
  • মৃত্যু
  • #