ইরানের পূর্ব তেহরানে ভয়াবহ হামলায় নিহত ৪০

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

সোমবার ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এছাড়া আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল- প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।

ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • ইরান
  • নিহত
  • পূর্ব তেহরান
  • হামলা
  • #