মধ্যপ্রাচ্যে সংঘাত : শাহজালাল থেকে ৪১৯ ফ্লাইট বাতিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর পর্যন্ত গত ১৩ দিনে ৪১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বাতিল করা হয়েছে মোট ২৪ টি ফ্লাইট। বুধবার (১১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ।

তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়।

তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪১৯টি ফ্লাইট বাতিল করা হলো।

  • ফ্লাইট
  • বাতিল
  • মধ্যপ্রাচ্য
  • শাহজালাল
  • সংঘাত
  • #