রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতাকর্মীরা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

রাষ্ট্রপতিকে অভিশংসনসহ তিন দাবেতে সংসদ ভবনের প্রবেশপথেেআজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে তাদের উত্থাপিত প্রধান তিনটি দাবি হলো- সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন; রাষ্ট্রপতিকে অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ আরও অনেকে।

  • অভিশংসন
  • এনসিপি
  • তিন দাবি
  • রাষ্ট্রপতি
  • #