বগুড়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলার একটি কলাবাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের হরিতলা গ্রামে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান। নিহত রতন মিয়া (৩০) ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ওসি আনিছুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে গেছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, বলেন ওসি।

 

  • উদ্ধার
  • গলা'কাটা
  • বগুড়া
  • মরদেহ
  • যুবক
  • #