নোয়াখালীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।কলাবাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম জানিয়েছন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছর বা তার চাইতে একটু বেশি বলে ধারণা পুলিশের।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকালে পানি কমে গেলে মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরানোর সময় পানির মধ্যে একটি মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি নুরুল হাকিম জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি প্রায় এক মাস আগের। মরদেহ পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • অর্ধগলিত
  • উদ্ধার
  • নোয়াখালী
  • মরদেহ
  • #