মাগুরায় গাছের ডাল ভেঙে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলার কেষ্টপুর নামকস্থানে মাথার উপর গাছের ডাল ভেঙে প্রাপ্ত দত্ত (২৬) ও মাহফুজ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কেষ্টপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাপ্ত দত্ত মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের ভজন দত্তের ছেলে এবং মাহফুজ একই শ্রীপুর উপজেরার ঘাসিয়াড়া গ্রামের দিপুল মোল্লাার ছেলে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটসাইকেলের ওপর গাছের ডাল ভেঙে পড়লে দুইজন নিহত হয়েছে। একজন ঘটনাস্থলে অপরজন ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায।

  • আরোহী
  • নিহত
  • মাগুরা
  • মোটরসাইকেল
  • #