মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুরের পথে রয়েছেন। রোববার বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়ে বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস ও একজন ব্যক্তিগত চিকিৎসক গেছেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাতেই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এরপর তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

গতকাল শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

  • এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাস
  • সিঙ্গাপুর
  • #