জাতীয় বার্ন ইনস্টিটিউটের মূল্যবান ওটি সরঞ্জাম চুরি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অপারেশন থিয়েটার (ওটি) থেকে ক্যামেরা, সুতাসহ মূল্যবান ও গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম চুরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চুরির ঘটনাটি ঘটে। তবে চুরির প্রায় দুই সপ্তাহ পর গত ১১ মার্চ এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুটি অপারেশন থিয়েটার রয়েছে, একটি বার্ন ওটি এবং অন্যটি প্লাস্টিক সার্জারি ওটি। বার্ন ওটি থেকে এসব মালামাল চুরি হয়েছে। এর মধ্যে একটি ক্যামেরা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। বিপুল পরিমাণ সুতাও চুরি হয়েছে।

এগুলো বিশেষ ধরনের অস্ত্রোপচারের সুতা, যেগুলো বার্ন রোগীদের জন্য ব্যবহৃত হয়। এ ছাড়া আরও অনেক সরঞ্জাম চুরি হয়েছে দফায় দফায়; তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করছে না।

  • ইনস্টিটিউট
  • চুরি
  • জাতীয়
  • বার্ন
  • সরঞ্জাম
  • #