মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ জন বাংলাদেশি নাগরিক আজ আজারবাইজানের বাকু থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তারা ইরান-আজারবাইজান সীমান্ত স্থলপথে অতিক্রম করেন এবং বর্তমানে বাকু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তেহরান, আঙ্কারা, নয়াদিল্লি ও জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতায় এই জরুরি প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে৷
এই প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সামগ্রিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ইরান ও আজারবাইজান সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।