ঈদের দিনে যুবককে গলা কেটে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঈদের দিন সিরাজগঞ্জের শাহজাদপুরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত সোহেল (২৩) উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা সোহেলকে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, সোহেলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

  • যুবক
  • হত্যা
  • #