বিসিবির নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার সহকারী হিসেবে এই নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম।

সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নির্বাচক প্যানেলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের জন্য নির্বাচকের ভূমিকাটি অবশ্য নতুন নয়। এর আগেও তিনি জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে তিন হাজার রান করার অনন্য কীর্তিও সাবেক এই অধিনায়কের দখলে।

  • প্রধান নির্বাচক
  • বিসিবি
  • হাবিবুল বাশার
  • #