বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু : ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় দুই গেইটম্যানকে আসামি করে মামলা করেছেন এক আহত। সোমবার লাকসাম থানায় মামলাটি করেন আহত শেফালী আক্তার। মামলায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

মামলার বাদী শেফালী আক্তার এই দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন। লাকসাম রেলওয়ে থানার ওসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। আহত হন আটজন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাস রেললাইনে উঠে পড়লে সংঘর্ষ হয়।

 

  • গেইটম্যান
  • বাস-ট্রেন
  • মামলা
  • মৃত্যু
  • সংঘংর্ষ
  • #