স্ত্রীর মরদেহ পড়েছিল খাটে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে। নিহত রিমু বানু (১৯) সাদ্দাম হোসেনের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে রিমুকে বিয়ে করে সাদ্দাম। বিয়ের পর সান্তাহার পৌর শহরের একটি ভাড়া বাসায় স্ত্রী আর শাশুড়িকে রাখেন। সাদ্দাম নিয়মিত ওই বাসায় থাকতেন না। মাঝে মধ্যে বাসায় আসতেন।

সোমবার দুপুরে সাদ্দাম বাসায় এসে স্ত্রী রিমুকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। এসময় পাশের রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে সাদ্দাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন- ‘রিমু ঘুমিয়ে আছে ওকে ডাকবেন না’। প্রায় ১০ মিনিট পর ঘরের ভেতর গিয়ে শাশুড়ি দেখতে পায় রিমু খাটে শুয়ে আছে। এসময় অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া-শব্দ না পেয়ে চিৎকার করেন তিনি। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • আদমদীঘি
  • বগুড়া
  • শ্বাসরোধ
  • স্ত্রীক
  • হত্যা
  • #