পদ্মায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দাবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য’ পরিবহণের একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে নোটিশে।

বুধবার (২৫ মার্চ) বিকালে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে ঘটা এ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।

এতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী, নৌপরিবহণমন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহণ কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কিনা— তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

  • ক্ষতিপূরণ
  • দাবি
  • পদ্মা
  • বাসডুবি
  • লিগ্যাল নোটিশ
  • #