কালীগঙ্গা নদী থেকে যুবকের মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

মানিকগঞ্জ সদরে কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছ বারইল বটতলা এলাকায় নদী থেকে বুধবার (২৫ মার্চ) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। তবে তার মাথা পাওয়া যায়নি।

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি নদীতে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি মানিকগঞ্জ সদর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা রফিক নামের এক অটোরিকশাচালক দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে তাঁর স্ত্রী ও বোন ঘটনাস্থলে এসে লাশটি রফিকের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ থেকে মাথা বিচ্ছিন্ন ছিল। ঘটনাস্থলে তাঁর মাথা পাওয়া যায়নি। লাশের বুক থেকে পেট পর্যন্ত কাটা ছিল।

খবর পেয়ে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) মানিকগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তে কাজ শুরু করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • উদ্ধার
  • কালীগঙ্গা
  • নদী
  • যুবক
  • লাশ
  • #