উত্তরায় মাদক কিটামিন তৈরির ল্যাবে অভিযান, ৩ বিদেশি আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

রাজধানীর উত্তরাতে ভয়াবহ মাদক কিটামিন তৈরির বিশাল এক ল্যাবের সদ্ধান পাওয়া গেছে। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কিটামিনসহ ৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিক লি বিন, জু ঝি ও চুনসেং ইয়াং-কে গ্রেপ্তার করা হয়েছে ।

উত্তরার ১০ নম্বর সেক্টরের ১/এ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় (লায়লা গার্ডেন) আজ বুধবার (২৫ মার্চ) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো: মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, কিটামিন হলো মূলত একটি শক্তিশালী চেতনানাশক ওষুধ, যা চিকিৎসাক্ষেত্রে বিশেষ করে ট্রমা, জরুরি অপারেশন এবং ব্যথানাশকের জন্য ব্যবহৃত হয় তবে এর হ্যালুসিনোজেনিক ও বিচ্ছিন্নকারী প্রভাবের কারণে এটি বর্তমানে অবৈধ মাদক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিনোদনমূলক নেশা হিসেবে এটি কেট, স্পেশাল ‘কে’ নামে পরিচিত, যা তরল বা স্ফটিক পাউডার আকারে পাওয়া যায়।

  • অভিযান
  • আটক
  • উত্তরা
  • কিটামিন
  • বিদেশি
  • মাদক
  • #