গাইবান্ধায় বিছানায় নারীর গলাকাটা লাশ, খাটের নিচে পুরুষের কাটা জননাঙ্গ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এক বাড়ি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি কাটা জননাঙ্গ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা এলাকার আমালাগছি সড়কের একটি বসতবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান পলাশবাড়ী থানার ওসি সারোয়ারে আলম খান।

নিহত ববিতা খাতুন (৩৮) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী। এ দম্পতি কিছুদিন ধরে ওই এলাকায় মোস্তাফিজার রহমানের ভাড়া বাসায় বসবাস করছিলেন। হারুন মিয়া ঢোলভাঙ্গা বাজারে চালের ব্যবসা করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই বাসার একটি কক্ষের বিছানায় ববিতার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ছাড়া খাটের নিচে একটি কাটা জননাঙ্গ পায় পুলিশ।

ওসি সারোয়ারে আলম বলেন, ঘটনার পর থেকে ববিতার স্বামী নিখোঁজ রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

  • কাটা
  • গলা'কাটা
  • গাইবান্ধা
  • জননাঙ্গ
  • নারী
  • পুরুষ
  • লাশ
  • #